রাঁচিতে আগামীকাল (বুধবার) চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এরইমধ্যে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে আছে স্বাগতিকরা। এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার। অন্যদিকে, সিরিজ বাঁচাতে চতুর্থ ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প নেই কিউইদের সামনে।
তৃতীয় ওয়ানডেতে ভিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনির বিধ্বংসী ব্যাটিংয়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছিলো নিউজিল্যান্ড। তবে, ভারতের বোলিং লাইন আপকেও খাটো করে দেখার সুযোগ নেই।
রবিচন্দ্রন অশ্বীন এবং রবীন্দ্র জাদেজাকে সামনের টেস্ট সিরিজের জন্য বিশ্রাম দিলেও কিউই ব্যাটসম্যান ঘাম ছোটাচ্ছেন মিশরা, জাদবরা। ৩ ওয়ানডেতে অমিত মিশরা, কেদার জাদব, উমেশ জাদব ও জাসপ্রিত মিলে তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের ২৫টি উইকেট।
এদিকে, ভারতকে হারাতে তিন ডিপার্টমেন্টেই আগের ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চায় না নিউজিল্যান্ড।