ব্যালন ডি’ অরের জন্য ৩০ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। এতে বরাবরের মতোই স্থান পেয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার।
এ তালিকায় রিয়াল মাদ্রিদের ৬ জন, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ৪ জন, ইউভেন্টাসের ৩জন, ম্যানচেস্টার ইউনাইটেড, লেস্টার সিটি ও ম্যানচেস্টার সিটির ২ জন এবং স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড ও টটেনহাম হটস্পারের একজন করে মনোনয়ন পেয়েছেন।
গেলো মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরো জিতে ব্যালন ডি’ অরের রেসে উপরে আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এছাড়াও সম্ভাবনা রয়েছে বার্সেলোনার কোপা দেল রে ও লা লিগা জয়ে ভূমিকা রাখা লিওনেল মেসিরও।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: