দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল।
আগামী শুক্রবার রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
এদিকে, দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এতে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। আর দলে ঢুকেছেন পেসার শুভাশিষ রায় ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই পেটে ব্যথার কথা জানান সাব্বির রহমান। তার ব্যাক আপ হিসেবেই মূলত দলে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
এছাড়া, প্রথম বারের মতো চট্টগ্রামের স্পিন সহায়ক উইকেটে ইংল্যান্ডের ২০ উইকেট তুলে নেয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশের বোলাররা। তাইতো মিরপুরের পিচ কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা আর কল্পনা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: