আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর রয়েছে বাংলাদেশের তারও আগে অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশের দুই হেভিওয়েট দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
ডিসেম্বের ১৪ ও ১৬ তারিখে প্রস্তুতিমূলক দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স।
আর গত আসরে অবস্থানে ছিল সিডনি থান্ডার্স। এ দুই দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলে বাংলাদেশ উড়াল দিবে নিউজিল্যান্ড। সেখানে ৩টি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও ২টি টেস্ট রয়েছে।
সূচি অনুযায়ী ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর হবে তিন ওয়ানডে। ৩, ৬, ৮ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি। ১২ থেকে ১৬ প্রথম টেস্ট ও ২০ থেকে ২৪ জানুয়ারি হবে দ্বিতীয় টেস্ট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: