খেলা

ভারতেও টেস্ট খেলতে আসছে না অ্যান্ডারসন

ভারতেও টেস্ট খেলতে আসছে অ্যান্ডারসন
ভারতেও টেস্ট খেলতে আসছে অ্যান্ডারসন

বাংলাদেশ সফরে আসা ইংলিশদের স্কোয়াড ভারত সফরেও অপরিবর্তিত রেখেছে ইসিবি।

তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় ভারতের বিপক্ষে প্রথম তিনটি টেস্ট খেলা অনিশ্চিত পেসার জেমস অ্যান্ডারসনের।

বেশ কিছুদিন ধরেই কাধের চোটে ভুগছেন জিমি। বাংলাদেশ সফরেও আসা হয়নি এই স্পিডস্টারের।

ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগে অ্যান্ডারসনকে পেতে মরিয়া ছিল ইংল্যান্ড।

তবে কিছুদিন আগে ক্যাপ্টেন অ্যালিস্টার কুক বলেছিলেন রাজকোটে প্রথম টেস্ট খেলা হবে না জেমস অ্যান্ডারসনের।

১১৯ টেস্টে ৪৬৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

এদিকে, বাংলাদেশ সফরের স্কোয়াড ভারতের জন্য অপরিবর্তিত রেখেছে ইসিবি।

উপমহাদেশের স্পিনিং উইকেটের কথা মাথায় রেখে থ্রি লায়ন্সরা চার স্পিনার রেখেছে ১৬ সদস্যের স্কোয়াডে।

অ্যান্ডারসনকে ছাড়াই বাংলাদেশে দুটি ও ভারতে তিনটি মোট পাঁচটি টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। ভারত সফরের আগেও দলে কোনো পরিবর্তন আনেনি দলটি।

ভারত সফরের জন্য ইংল্যান্ড দল:

অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জাফর আনসারী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, গ্যারি ব্যালেন্স, গ্যারেথ বাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশীদ, জো রুট, বেন স্টোকস ও ক্রিস উকস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ