ইংলিশ লিগ কাপে প্রত্যাশিত জয় পেয়েছে দুই বড় দল লিভারপুল ও আর্সেনাল।
টটেনহ্যামকে ২-১ এ লিভারপুল আর রিডিংকে ২-০ তে হারিয়েছে আর্সেনাল।
প্রিমিয়ার লিগে লিভারপুল ও আর্সেনাল দুই দল আছে শীর্ষে ওঠার লড়াইয়ে। যদিও গোল ব্যবধানে এগিয়ে থাকায় আর্সেনাল দুইয়ে ও লিভারপুলের অবস্থান তিন।
এদিকে, লিগ কাপেও জয় রথ ছুটছে দুই দলের। ড্যানিয়েল স্টারিজ স্পার্সদের বিপক্ষে জোড়া গোল করে জিতিয়েছেন দলকে। আর এ ম্যাচ জেতার মাধ্যমে টানা ১০ ম্যাচ মিলিয়ে অপরাজিত রয়েছে অল রেডরা।
এছাড়া, অ্যালেক্স অক্সলেইড চেম্বারলেইনও করেছেন দুই গোল। চ্যাম্পিয়নশিপের দল রিডিং আর্সেনালের বিপক্ষে কোনো গোল না পেলেও দলটির জালে বল জড়াতে ঘাম ঝড়াতে হয়েছে আর্সেন ওয়েঙ্গারের ছেলেদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: