খেলা

ভারতকে ১৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড

রাঁচিতে চতুর্থ ওয়ানডেতে ভারতকে ১৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ এ সমতা এনেছে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপদের দেয়া ২৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৪১ রানে অলআউট হয় ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। গাপটিল ৭২, লাথাম ৩৯, উইলিয়ামসন ৪১ ও টেইলর করেন ৩৫ রান।

তবে মিডল অর্ডার ও টেল এন্ডার ব্যাটসম্যানরা বড় স্কোর করতে না পারলে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৬০ রান তোলে কিউইরা।

জবাব দিতে নেমে, শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তবে, কোহলিকে সঙ্গে নিয়ে ইনিংসকে এগিয়ে নেন আজিনকিয়া রাহানে। কোহলি ৪৫ ও রাহানে ৫৭ রানে বিদায় নিলে ধস নামে স্বাগতিকদের ইনিংসে।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৪১ রানে অলআউট হয় ভারত। ৩ উইকেট নিয়েছেন টিম সাউদি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ