খেলা

মিরপুর টেস্ট হবে সিরিজ বাঁচানোর লড়াই: রহিম

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

মাত্র ২২ রানের আক্ষেপ নিয়ে চট্টগ্রামে প্রথম টেস্টে হেরে যাওয়ায় মিরপুর টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও লড়াকু মনোভাব দেখাতে চান টাইগাররা।

প্রথম টেস্টে ৪০ উইকেটের বেশিরভাগই নিয়েছেন দুই দলের স্পিনাররা। এরমধ্যে ইংল্যান্ডের ২০ উইকেটের ১৯টিই শিকার করেছেন মেহেদি-সাকিবরা।

বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের মতে স্পিনাররাই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। দুই দলের মধ্যে বাংলাদেশের স্পিনারদেরই এগিয়ে রাখলেন তিনি।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চট্টগ্রামের মতোই উইকেট চেয়েছে মিরপুরে। শেরে বাংলার উইকেট থেকে স্পিনারদের পাশাপাশি পেসাররাও সমান সুবিধা পেয়ে থাকেন। সে হিসেবে চট্টগ্রামের মতো উইকেট মিরপুরে পাওয়ার সম্ভাবনা খানিকটা কমই।

তবে মুশফিকুর রহিম জানান, উইকেট যেমনই হোক না কেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করবে বাংলাদেশ।

এদিকে, গত বুধবার রাত থেকেই ঘূর্ণিঝড় কায়ান্ট এর প্রভাবে ঢাকায় বৃষ্টি হচ্ছে শঙ্কা আছে শুক্রবারও বৃষ্টি হওয়ার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ