ঢাকা টেস্টের সিরিজ বাঁচানোর ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ২২০ রান করে অলআউট হয় বাংলাদেশ। তামিম ইকবাল ১০৪ ও মমিনুল ইসলাম করেন ৬৬ রান। বাকি ব্যাটসম্যানদের রান দেশবাসী দেখেছেন কেবলমাত্র যাওয়া আর আসা। মাত্র ২২০ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ইংল্যান্ডের মঈন আলী নেন ৫ উইকেট।
আর, ৫০ রান তুলতেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। বাংলাদেশের চেয়ে ১৭০ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে ইংলিশরা।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডেরও। ইংলিশ ব্যাটসম্যানদের খুব একটা সুবিধা করতে দেয়নি বাংলাদেশের স্পিনাররাও। দলীয় ১০ রানে বেন ডাকেটকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। ক্রীজে থিতু হওয়ার আগেই অ্যালিস্টার কুককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ব্যক্তিগত ৯ রানে গ্যারি ব্যালান্সকেও সাজঘরের পথ দেখান মিরাজ। ৪২ রানে ইংলিশদের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
দলীয় ৫০ রানের সময় বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা— নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করেন ম্যাচ রেফারি।
শনিবার খেলা শুরু হবে আধা ঘণ্টা আগে সকাল সাড়ে ৯টায়।
এবার বলা যাক টাইগারদের লেখা নিয়ে:
প্রথম সেশনে ওপেনার ইমরুল কায়েসের উইকেট হারায় বাংলাদেশ। স্পিনারদের নিয়ে রণকৌশল সাজিয়ে ইংলিশদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলা শেষ করেছে টাইগাররা।
রাজধানীর মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশের টাইগাররা।
ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে বৃষ্টির শঙ্কা থাকলেও সকাল থেকেই ছিল রৌদ্রজ্জল আবহাওয়া। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিকুর বাহিনী। তবে, শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১ রান করে ফিরে যান ইমরুল কায়েস। হারাধনের তামিম ইকবাল ও মোমিনুল হকের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দীর্ঘ ১ বছর ৫ মাস পর ফিফটির দেখা পান মোমিনুল। ক্যারিয়ারের অষ্টম এবং ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তামিম।
অসাধারণ খেলছিল বাংলাদেশ। মাত্র ১ উইকেট হারিয়ে ১৭১ রান স্কোরবোর্ডে। তখনই বিপর্যয়ের শুরু। তামিম ইকবালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মঈন আলী। ভেঙে যায় স্বপ্নের ১৭০ রানের জুটি। কিছুক্ষণ পর বিদায় নেন মোমিনুল হকও।
এরপর আর দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। চা বিরতির আগে পরে মিলিয়ে ৩০ রানেই শেষ ৭ উইকেট হারায় স্বাগতিকরা। বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও ২২০ রানে অলআউট হন টাইগাররা। মঈন আলী ৫টি, ক্রিস ওকস ৩টি এবং বেন স্টোকস নেন দুটি উইকেট।
ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার জাফর আনসারির। স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে ডাক পেয়েছেন পেসার স্টিভেন ফিন।
তবে বাংলাদেশ দলে একমাত্র পেসার হিসেবে আছেন রাব্বি। আর এ ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে নিজের ৫০তম টেস্ট ম্যাচ খেলেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।
বাংলাদেশ দলে চার স্পিনার
বাংলাদেশ একাদশ সাজায় এক পেসার আর চার স্পিনার নিয়ে। চট্টগ্রাম টেস্টে খেলা শফিউল ইসলাম জায়গা পাননি এই ম্যাচের স্কোয়াডেই। তার জায়গায় একাদশে ফিরেন অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। সবশেষ গতবছর ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে খেলেছিলেন শুভাগত। সেই টেস্টেই সবশেষ এক পেসার ও চার স্পিনার নিয়ে খেলেছিল বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত কামরুল ইসলাম রাব্বি ঢাকায় খেলছেন একমাত্র পেসার হিসেবে। শুভাশীষ রায়কে থাকতে হচ্ছে অপেক্ষায়।
ইংল্যান্ড দলে এসেছে দুটি পরিবর্তন। স্টুয়ার্ট ব্রডের জায়গায় দলে ফিরেন স্টিভেন ফিন। গ্যারেথ ব্যাটির জায়গায় অভিষেক হয়েছে জাফর আনসারির।
উইকেট অনুমিতভাবেই বেশ শুষ্ক। টস রিপোর্টে মাইক আথারটন জানান, প্রথম দুদিন উইকেট ব্যাটিংয়ের জন্য খুব দুরূহ নাও হতে পারে। তবে পরে ভাঙতে পারে। সেদিক থেকে এই ম্যাচের টস ছিল আরও বেশি গুরুত্বপূর্ণ। টস জিতে তাই স্বস্তিই পেতে পারেন মুশফিক!
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি।