খেলা

অবশেষে আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ের আবেদনে যাচ্ছে ভারত

অবশেষে আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ের আবেদনে যাচ্ছে ভারত
অবশেষে আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ের আবেদনে যাচ্ছে ভারত

অবশেষে আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ের আবেদনে দেখা যাবে ভারতকে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পথ অনুসরণ করে ডিআরস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, এই সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম থাকলেও থাকছে না হট স্পট।

প্রায় এক মাস আগে ইংল্যান্ড সিরিজে হটস্পট ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছিল বিসিসিআই। তবে হট স্পটের যন্ত্রগুলো মিলিটারি গ্রেডের হওয়ায় অস্ট্রেলিয়া থেকে সেগুলো আনতে হলে বিশেষ অনুমতি লাগে।

বিষয়টি সময়সাপেক্ষ তাই হটস্পট থাকছে না এ সিরিজে। তবে, ডিআরএসে ঠিকই ফিরছে ভারতীয়রা।

টেস্ট খেলায় দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই ডিআরএস সিস্টেমের বিরোধী। তাদের বিপক্ষে খেলা থাকলে প্রতিপক্ষরাও বঞ্চিত হয় আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করা থেকে।

এদিকে, ইংল্যান্ড বরাবরই ডিআরএস ব্যবহার করে আসছে। এই ইংল্যান্ডের বিপক্ষেই ২০১১ সালে শেষবার ডিআরএস ব্যবহার করেছিল ভারত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ