আজহারউদ্দীন, মহেন্দ্র সিং ধোনির পথে হাঁটছেন কিং অব স্পিন শেইন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান গ্রেটের ঘটনাবহুল জীবন নিয়ে বায়োপিক তৈরি হবে। তবে, ধোনি-আজহারের মতো সিনেমার আঙ্গিকে নয় বরং ক্রিকেটের ব্যাড বয়ের জীবনের ঘটনাগুলোকে রূপালী পর্দায় দেখা যাবে টিভি সিরিজের আকারে।
চলছে অভিনেতা চূড়ান্ত করার প্রক্রিয়া। আর সব ঠিক থাকলে আগামী বছরই শুরু হয়ে যাবে শ্যুটিং। প্রায় দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে প্রশংসা-সমালোচনা-স্ক্যান্ডালের মিশ্রনে শিরোনামে ছিলেন শেইন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ান চ্যানেল সেভেনে সেই ঘটনাগুলোকেই হয়তো রুপালি পর্দায় সিরিজ আকারে দেখানো হবে।
টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি শেইন ওয়ার্ন অবসর নেন ২০০৭ সালে। ৭০৮টি টেস্ট উইকেট ছাড়াও আন্তর্জাতিক ক্যারিয়ারে এক হাজারেরও বেশি উইকেট রয়েছে মাস্টার অব স্পিনের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: