খেলা

দ্বিতীয় সেশনে সংগ্রহ ২৯৬ রান, অলআউট স্বাগতিকরা

দ্বিতীয় সেশনে সংগ্রহ ২৯৬ রান, অলআউট স্বাগতিকরা
দ্বিতীয় সেশনে সংগ্রহ ২৯৬ রান, অলআউট স্বাগতিকরা

ঢাকা টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডকে ২৭৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ—দিনের দ্বিতীয় সেশনে ২৯৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। জবাবে ব্যাট করছে ইংলিশরা।

ইংল্যান্ডের চেয়ে ১২৮ রানে এগিয়ে থেকে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে রোববার রাজধানীর মিরপুরে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে বাংলাদেশ।

কুক ও রুটের ক্যাচ মিসের সুবাদে দুইবার আউট হওয়া থেকে বেঁচে যান ইমরুল। তবে ৭৮ রান করে মঈন আলীর লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর সাকিবের ক্যাচ মিস করেন ডাকেট। ৪১ রান করে রশিদের বলে বোল্ড হন সাকিব।

নিজের ৫০ তম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হন মুশফিক। ৯ রান করেন তিনি। ১৫ রান করে আউট হন সাব্বিরও।

এর আগে বাংলাদেশের ২২০ রানের জবাবে প্রথম ইনিংসে ২৪৪ রান করে ইংল্যান্ড।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ