খেলা

ইপিএল: জয় পেল ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল

ইপিএল: জয় পেল ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল
ইপিএল: জয় পেল ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল। তবে ম্যানচেস্টার ইউনাইডেট-বার্নলি ও লেস্টার সিটি-টটেনহাম হটস্পাররের ম্যাচ দুটি ড্র হয়েছে।

সার্জিও অ্যাগুয়েরো ও গুনদোইয়ানের জোড়া গোলে ওয়েস্টব্রম উইচ আলবিওনকে ৪-০ ব্যবধানে পরাস্ত করেছে লিগ লিডার ম্যানসিটি। বড় জয় পেয়েছে আর্সেনালও। সান্ডারল্যান্ডের বিপক্ষে একটি গোল হজম করলেও অ্যালেক্সিস সানচেজ ও অলিভিয়ের জিরুর জোড়া গোলে ৪-১ এ জিতেছে গানাররা। চার গোল করেছে লিভারপুলও।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে অল রেডরা।

এদিকে চার নম্বর স্থান ধরে রাখলেও লেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে টটেনহাম। আর অ্যান্ডার হেরেরা ও কোচ হোসে মরিনিয়োর লাল কার্ড পাওয়া ম্যাচে বার্নলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ।

এদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে স্প্যানিশ লিগে শীর্ষ স্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

আলাভেসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও রোনালদোর নৈপূণ্যে শেষ পর্যন্ত সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোনালদো ছাড়া লসব্লাঙ্কোসদের হয়ে অন্য গোলটি করেছেন আলভারো মোরাটা।

এছাড়া রাফিনিয়ার একমাত্র গোলে গ্রানাদার বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে মালাগাকে ৪-২ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

কারাসকো ও গামেইরোর জোড়া গোলে জয় ছিনিয়ে নেয় অ্যাতলেটিরা। মালাগার হয়ে গোল করেন রামিরেজ ও কামাচো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ