ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি ও ওয়েস্টহাম ইউনাইটেড। সাউদাম্পটনকে ২-০ গোলে চেলসি, আর এভারটনকে একইব্যবধানে হারালো ওয়েস্টহাম।
ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় এগিয়ে যায় চেলসি। ডান দিক থেকে ভিক্তর মোজেসের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন চেলসি'র বেলজিয়াম স্ট্রাইকার হ্যাজার্ড।
তবে আর কোনো গোল হয়নি প্রথমার্ধে। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে কস্তার গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্লুজরা। হ্যাজার্ডের পাস থেকে এবার গোল করেন ডিয়েগো কস্তা।
ফলে এভারটনের রোমেলু লুকাকু ও ম্যানসিটির আগুয়েরোকে পেছনে ফেলে এককভাবে লিগের শীর্ষ স্কোরার এখন স্পেনের স্ট্রাইকার কস্তা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: