ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। গত এক বছরে জয়কে একরকম অভ্যাসেই পরিণত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের কাছে নাস্তানাবুদ হয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো।
তবে এতদিন টাইগারদের এ সাফল্য সীমাবদ্ধ ছিলো মূলত ওয়ানডে ক্রিকেটেই। তবে এবার সাদা পোষাকেও বিশ্ব দরবারে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে মুশফিকবাহিনী। ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার আগমনী বার্তা দিয়েছে বাংলার বাঘেরা।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্টের এ জয়কে এখনো পর্যন্ত টাইগারদের সেরা অর্জন বলে মনে করছেন ক্রিকেটাররা।
আর বাংলাদেশ এখন বিশ্বের যে কোনো দেশের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে সক্ষম বলেই মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলেন, এ ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের আরো বেশি টেস্ট খেলা উচিত।
এদিকে, ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে টেস্ট সিরিজের ইতিহাসে সবচেয়ে বেশি ১৯টি উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মেহেদি হাসান মিরাজ।
শফিকুল হক হীরা আরো বলেন, মিরাজ প্রতি বিসিবির বিশেষ নজর দেয়া উচিত।
এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের অভিজ্ঞতা নিউজিল্যান্ড সফরেও কাজে আসবে বলেও জানান বাংলাদেশ ক্রিকেট দলের এ সাবেক অধিনায়ক।