খেলা

বাংলাদেশের টেস্ট জয়ে বিশ্ব ক্রিকেটারদের প্রশংসা

বিশ্ব ক্রিকেটারদের প্রশংসা
বিশ্ব ক্রিকেটারদের প্রশংসা

বাংলাদেশের টেস্ট জয় এটাই প্রথম নয়— জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট জয় আর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টেস্টে হোয়ইটওয়াশ— আর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় সাফল্যের আরও একটি মাইলফলক।

তবে অভিজাত ক্রিকেট দল ইংল্যান্ডকে প্রথমবারে মতো টেস্টে হারানোয় বিশ্বের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের প্রশংসা আর অভিনন্দনের জোয়ারে ভাসছে সাকিব-মিরাজ-মুশফিকরা। সেইসঙ্গে ইংলিশ গণমাধ্যমে বাংলাদেশের কাছে এই শোচনীয় হারের জন্য তুলোধুনা করা হচ্ছে কুক বাহিনীকে।

বাংলাদেশের কাছে ওয়ানডে ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের তবে টেস্টে এটাই প্রথম।

বাংলাদেশের টেস্ট ক্রিকেট মর্যাদা কেড়ে নেয়ার জন্য নানা সমালোচনায় মশগুল থাকতো যে ইংলিশরা। টেস্টে সেই ইংলিশদেরই হারিয়ে এবার বৃটিশ গণমাধ্যমের সমালোচনার তোপের মুখে ঠেলে দিয়েছে সাকিব-মিরাজরা।

তবে উল্টো বাংলাদেশেরই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়ান বোথাম। এ হার দিয়ে ইংল্যান্ড দলকে বিচার করতে চান না সাবেক এ ইংলিশ অলরাউন্ডার।

ইংলিশ গণমাধ্যমের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক জোনাথান অ্যাগনিউ লিখেছেন, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট জিতেছিল এরআগে। তবে এমন অর্জন আর কখনও হয়নি বাঙালিদের টেস্ট ক্রিকেট ইতিহাসে।

টেলিগ্রাফ লিখেছে, ইংল্যান্ডের লজ্জাজনক হারে, বাংলাদেশের ক্রিকেটের সেরা অর্জন।

ব্রিটিশ আরেক দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়— ইংল্যান্ডের হারে সমতায় সিরিজ।

হারের পর থ্রি লায়নসদের সামনের ভারত সফরের কথা উল্লেখ করে ডেইলি এক্সপ্রেস প্রশ্ন তুলেছে উপমহাদেশের কন্ডিশনে খেলতে তারা কতটো পারদর্শী?

বাংলাদেশের জয়ের বিষয়টি প্রাধান্য দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, অনভিজ্ঞ মেহেদীর সামনে ভেঙে পড়েছে ইংল্যান্ড।

এতো গেলো ইংলিশ গণমাধ্যমের প্রকাশিত খবর। বাংলাদেশের বিপক্ষে খেলা বিশ্বের সব নামী-দামী ক্রিকেট ব্যক্তিত্বরাও বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে, সমালোচনা করেছেন ব্রিটিশদের।

শ্রীলঙ্কার কিংবদন্তীদের একজন কুমার সাঙ্গাকারা টুইটে উল্লেখ করেছেন, বাংলাদেশ দলের দুর্দান্ত পারফর্মেন্সের কারণেই এমন চমৎকার জয়।

আর ভারতের সেরা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ক্রিকেটের জন্য এটি সবচেয়ে সেরা সময়।

এছাড়াও অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গিলেসপিও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে।

শুধু সাবেকরা নন; বর্তমান সময়ের অনেক ক্রিকেটাররাও টুইট করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে।

ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন লিখেছেন, প্রিয় ভেন্যুতে স্মরণীয় টেস্ট জয় বাংলাদেশের।

তবে কথা ঘুরিয়ে বাংলাদেশকে নয় বরং পুরো কৃতিত্ব ইংল্যান্ডের ক্রিকেটারদের দিয়ে টুইট করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

তিনি লিখেছেন, বাংলাদেশ সফরে যাওয়ায় ইংল্যান্ড দলের প্রত্যেক খেলোয়াড়দের ধন্যবাদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ