খেলা

টেস্টে র‌্যাঙ্কিং বেড়েছে বাংলাদেশের

বাংলাদেশের ক্রিকেট দল
বাংলাদেশের ক্রিকেট দল

ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৮ পয়েন্ট বেড়েছে। মেহেদি হাসান মিরাজের উন্নতিটা চোখ ধাঁধানো— ২৮ ধাপ এগিয়ে গেছেন।

সেরা বোলার ক্রমিকে ৩৩ নম্বরে রয়েছেন মিরাজ আর তামিম উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে। এছাড়াও এ সিরিজে ভালো করার সুবাদে রেটিং পয়েন্ট বেড়েছে সাকিব, ইমরুল, মমিনুল ও সাব্বিরেরও।

টেস্ট জায়ান্ট ইংল্যান্ডকে হারানোর প্রভাব পড়েছে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে। ঢাকা টেস্টে ১০৮ রানের জয়ে ৮ পয়েন্ট বেড়েছে টিম টাইগারদের। ৬৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকলেও, অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ থেকে টাইগাররা পিছিয়ে মাত্র ২ পয়েন্টে।

এ ব্যবধান ঘুঁচে যেতে পারে তাড়াতাড়িই—পাকিস্তানের বিপক্ষে চলমান ৩ ম্যাচের টেস্ট সিরিজের ২টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিয়ানরা। শারজা টেস্টেও হারলে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট কমবে সন্দেহ নেই। ফলে প্রথমবারের মতো টেস্ট র্যা ঙ্কিঙের ৮ এ ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের।

টিম বাংলাদেশের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও উন্নতি চোখে পড়ার মতো।

চট্টগ্রামে অভিষেক টেস্টেই ৭ উইকেট নিয়ে ৬১তম অবস্থানে চলে এসেছিলেন মেহেদি হাসান মিরাজ।

ঢাকায় দ্বিতীয় টেস্টে ১২ উইকেটের শিকারের সুবাদে ২৮ ধাপ উন্নতি হয়েছে তার। সেরা টেস্ট বোলারদের তালিকায় ৩৩তম এখন মিরাজ। মাত্র দুই ম্যাচ খেলেই ১৯ উইকেট।

গড়ে প্রতি ১৫ রানে একটি করে উইকেট পেয়েছেন এ বিস্ময় তরুণ।

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজে সর্বাধিক রান করেছেন তামিম। ৪ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানের সেরা ২০তম স্থানটা বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিয়ানের।

এ সিরিজেই ব্যাট-বল দুই ফরম্যাটে এক ধাপ এগিয়ে সাকিবের অবস্থান ২৭তম ও ১৫তম। মমিনুল ২৬ ও ইমরুল দুই ধাপ এগিয়ে ৫৩ তে জায়গা নিয়েছেন। তবে, ৫ ধাপ পিছিয়ে গেছেন ক্যাপ্টেন মুশফিক।

যদিও টেস্ট অলরাউন্ডার র্যা ঙ্কিঙে পরিবর্তন আসেনি— ৪০৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছেন সাকিব আল হাসান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ