দ্বিতীয় টেস্টে বেন স্টোকসকে আউট করার পর স্যালুট দিয়ে তাকে বিদায় জানিয়ে ছিলেন সাকিব আল হাসান।
সেই সাকিবকে অনুকরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে স্যালুট ঝড়। তাতে সামিল হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত মার্শা বার্নিকাটও।
মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেজে স্যালুটরত অবস্থায় ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।
এছাড়াও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অনেকেই স্যালুটের ছবি আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মারলন স্যামুয়েলস বেন স্টোকসকে আউট করার পর স্যালুট দিয়ে বিদায় জানিয়ে ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: