ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে আবারো ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ইতিহাদ স্টেডিয়ামে রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচ। একই সময়ে খেলা রয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, অ্যাতলেটিকো মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেইর মতো জনপ্রিয় ক্লাবগুলোর।
লুদোগোরেৎসের বিপক্ষে আর্সেনাল, পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে বায়ার্ন, রোস্তভের বিপক্ষে অ্যাতলেটিকো আর বাসেলের বিপক্ষে লড়বে পিএসজি।
বার্সা-ম্যানসিটির গ্রুপ ম্যাচটিকে ফাইনালের মতোই গুরুত্ব দিচ্ছেন দুই ক্লাবের কোচ। সি-গ্রুপের অ্যাওয়ে ম্যাচে কাতালানদের কাছে ৪-০ গোলে হেরে কিছুটা চাপে আছে সিটিজেনরা। তবে সার্জিও অ্যাগুয়োরের চোট কাটিয়ে একাদশে ফেরার সংবাদে স্বস্তি সিটি শিবিরে।
ইনজুরির কারণে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার পাশাপাশি, জেরার্ড পিকে ও জর্ডি আলবার মতো খেলোয়াড়দের একাদশে পাচ্ছে না কাতালানরা।
এ-গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে লুদোগোরেৎস র্যা জগার্ডের সঙ্গে খেলবে আর্সেনাল আর এফসি বাসেলের বিপক্ষে জিতে আর্সেনালের সঙ্গে গোল ব্যবধান কমিয়ে নিতে চাইবে প্যারিস সেইন্ট জার্মেই।