চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের ম্যাচে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।
লুডোগোরেটজ র্যা জগার্ডকে ২-৩ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেছে আর্সেনাল। জিতেছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলো।
বার্সেলোনার বিপক্ষে ছয় বারের চেষ্টায় প্রথম জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। মেসি চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের ৯০তম গোল পেলেও আটকাতে পারেননি দলের হার।
ইকে গুন্ডোগানের দুটি ও কেভিন ডি ব্রাইনের একটি গোলে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছেড়েছে গার্দিওলার দল। ২ গোলে পিছিয়ে পড়েও হারেনি আর্সেনাল।
মেসুত ওজিল শেষ সময়ে গোল করে নকআউট রাউন্ডে তুলে দিয়েছেন গানারদের। এর আগে দলকে সমতায় ফিরিয়েছেন গ্রানিট জাকা ও অলিভিয়ের জিরু।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: