শুরু হলো বক্সিং কোচেস আবাসিক ক্যাম্প— জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের অংশ হিসেবে শুরু হয়েছে এ ক্যাম্প।
মোহাম্মদ আলি বক্সিং স্টেডিয়ামে ১০ দিনব্যাপী চলবে এ প্রতিভা অন্বেষণ কার্যক্রম। এ কার্যক্রমে দেশের ৬৪ জেলায় স্থানীয় বক্সিং কোচেস আবাসিক প্রশিক্ষণ কোর্সের আয়োজনে করা হবে।
দেশে বক্সিং খেলোয়াড় গড়ে তোলা ও এ ব্যাপারে আগ্রহীদের আরো উৎসাহ দিতেই বক্সিং ফেডারেশনকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে জাতীয় ক্রীড়া পরিষদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: