খেলা

দীর্ঘ ২৬ বছর পর অ্যাওয়ে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ

দীর্ঘ ২৬ বছর পর অ্যাওয়ে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ
দীর্ঘ ২৬ বছর পর অ্যাওয়ে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ

দীর্ঘ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

শারজা টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। ১৯৯০ সালে ফয়সালাবাদে সবশেষ পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট জিতেছিল ক্যারিবীয়রা।

অধিনায়ক জেসন হোল্ডারের অধীনে এটি ক্যারিবীয়দের প্রথম টেস্ট জয়। তবে তৃতীয় ম্যাচটি হারলেও প্রথম দুটি টেস্ট জেতায়, তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতেছে পাকিস্তান।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য আরো ৩৯ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। আর পাকিস্তানের দরকার ছিল পাঁচ উইকেট।

পঞ্চম দিনে ৫ উইকেটে ১১৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে, ব্রেথওয়েইট ও ডরউইচের ৮৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে, সহজেই ১৫৩ রানের লক্ষ্যে টপকে যায় ক্যারিবীয়রা।

এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ, দুটিতেই পাকিস্তানের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সফরের শেষ ম্যাচে এসে প্রতিরোধ গড়ায় টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়া থেকে বেঁচে গেল ক্যারিবিয়ানরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ