শনির দশা কাটছেই না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ)। এবার ইউরোপা লিগ ফুটবলে টার্কিশ ক্লাব ফেনারবাখের কাছে ২-১ গোলে হেরেছে হোসে মরিনিয়োর দল।
এ হার ইউরোপা লিগের এ গ্রুপের তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে ম্যানইউকে। শঙ্কা জেগেছে রেড ডেভিলদের গ্রুপ পর্বের বাধা উতরানো নিয়ে। ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটেই মোউসা সো এর গোল পিছিয়ে দেয় ম্যানইউকে।
৫৯ মিনিটে আরও একটি গোল করেন ফেনারবাখের জেরেমেইন লেন্স। ২ গোলে পিছিয়ে পড়া ম্যানইউ ম্যাচ শেষের মাত্র কয়েক মিনিট আগে একটি গোল পায় ক্যাপ্টেন ওয়েইন রুনির মাধ্যমে।
তবে ২-১ ব্যবধানে হারের লজ্জা এড়াতে পারেনি তারা। সব ধরনের প্রতিযোগিতায় শেষ সাত ম্যাচের মাত্র দুটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: