হার দিয়ে বিপিএল শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ২৯ রানে হেরেছে মাশরাফির দল।
মিরপুরে টস জিতে চিটাগাংকে ব্যাটিঙে পাঠান কুমিল্লার ক্যাপ্টেন মাশরাফি। ভাইকিংসদের দলনেতা তামিম উড়ন্ত শুরু এনে দেন দলকে। বিপিএলের উদ্বোধনী ম্যাচেই হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৩৮ বলে ৫৪ রান করে থামেন এই ওপেনার। এরপর শোয়েব মালিকের ২৮ বলে ৪২ রানের ঝড়ে ৩ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৬১ রান করে চিটাগাং ভাইকিংস।
জবাবে নামের প্রতি সুবিচার করতে পারেননি কুমিল্লার শক্তিশালী ব্যাটসম্যান। যদিও, বাকিদের অনুজ্বলতায় নিজেকে চিনিয়েছেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ মাতানো নাজমুল হোসেন শান্ত। ৪৪ বলে ৫৪ রান করে একাই লড়েছেন তিনি। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছেন মোহাম্মদ নবী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: