খেলা

টেস্ট ক্রিকেটে ১৬ বছর পার করলো বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে ১৬ বছর পার করলো বাংলাদেশ
টেস্ট ক্রিকেটে ১৬ বছর পার করলো বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে ১৬ বছর পার করলো বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর সাদা পোশাকে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। এ বছর খেলা দুটি টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের লড়াকু পারফরম্যান্স আশা জাগাচ্ছে সামনের দিনগুলোর জন্য। ক্রিকেট বিশ্লেষকরাও মনে করেন আগামী দুই-এক বছরে ওয়ানডের মতো টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ একটি সম্মানজনক জায়গায় পৌঁছাবে।

ক্রিকেটের সবচেয়ে এলিট ফরম্যাট টেস্ট। সাদা পোশাকের এ খেলায় বাংলাদেশের পথচলা ২০০০ সালের ১০ নভেম্বর।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিবেশী ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। প্রথম ইনিংসে আমিনুল ইসলাম বুলবুলের শতকটি আজও মনে দাগ কেটে আছে ক্রিকেটপ্রেমিদের।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত হারলেও প্রথম টেস্ট হিসেবে ভালো ক্রিকেটের প্রদর্শনী ছিল নাইমুর রহমান দুর্জয় ও তার সতীর্থদের।

নানা চড়াই-উতরাই পেরিয়ে সাদা পোশাকে একে একে ৯৫টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে জয়ের সংখ্যা মাত্র আটটিতে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ও এক সময়ের তুলনামূলক দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট জয় পেলেও পূর্ণশক্তির কোনো দলকে না হারানোয় ক্রিকেট বিশ্বে প্রাপ্য সম্মানটা পাচ্ছিল না বাংলাদেশ।

তবে গত দুই বছরে পাল্টে গেছে বাংলাদেশের টেস্ট দলের চিত্রও। গতবছর ভারতের বিপক্ষে একটি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট বৃষ্টির কারণে ভেস্তে গেলেও তামিমের দ্বিশতকে ভর করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ড্র করে টাইগাররা। আর সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজের প্রথমটি অল্পের জন্য হারলেও পরেরটিতে ইংলিশবধ করে ক্রিকেটের লঙ্গার ভার্সনে নিজেদের শক্তির জানান দিয়েছে বাংলাদেশ। তাই আগামী দিনগুলোতেও টেস্টে বাংলাদেশ দলের সুসময় দেখছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ

এদিকে, বাংলাদেশের টেস্ট খেলার যত বয়স, তার চেয়ে মাত্র এক বছর কম বয়স মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারের। ৮ নভেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে আর্ন্তজাতিক ক্রিকেটে ১৫ বছর পূরণ হয়েছে মাশরাফির। যদিও ইনজুরির কারণে বাংলাদেশের সীমিত ওভারের সবচেয়ে সফল এই অধিনায়ককে টেস্ট খেলেন না বহুদিন। তবে পুরোপুরি ফিট হলে ম্যাশকেও এক সময় সাদা পোশাকে দেখা যাবে বলে আশা ইশতিয়াক আহমেদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ