লিওনেল মেসি ফিরেছেন তবে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে পারেনি— বিশ্বকাপের বাছাই ম্যাচে কৌতিনিয়ো, নেইমার আর পাওলিনোর গোলে ব্রাজিলের মাটিতে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। আর এ হারের ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জেগেছে মেসির দলের।
দুই লাতিন জায়ান্টের ম্যাচের শুরুতে নেতিবাচক বার্তা দিচ্ছিল ১২ মিনিটের ১৩টি ফাউল। আগুনে লড়াইয়ের ২৫ মিনিটে বক্সের বাইরে থেকে কৌতিনিয়োর দুর্দান্ত শটে এগিয়ে যায় স্বাগতিক ব্রাজিল। বিরতির ঠিক আগে ব্রাজিলের জার্সিতে নেইমারের ৫০তম গোল ব্যবধান বাড়ায়।
আর্জেন্টিনার ডিফেন্সের ভুল দেখা গেছে এ ম্যাচেও। সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-০ করেন পাওলিনহো। এরপর ঘুড়ে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা। ফলে ৩-০ গোলে নিশ্পিত হয়ে যায় ব্রাজিলের জয়। এ জয়ে টেবিলের শীর্ষে উঠে এলো ব্রাজিল আর আর্জেন্টিনা টেবিলের ছয়ে।
নিয়ম অনুযায়ী টেবিলের সেরা চারদল চলে যায় মূলপর্বে। পঞ্চম দল খেলে প্লে অফ। পরের ম্যাচে শক্তিশালী কলম্বিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনার।
মেসিদের জন্য লাইফলাইন ওই ম্যাচটি হবে আগামী বুধবার।