বিপিএলের চতুর্থ আসরে টানা দ্বিতীয় ম্যাচে হারলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের প্রথম জয় পেল বরিশাল বুলস। দিনের প্রথম টি-টোয়েন্টিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিম ও তার সতীর্থরা।
টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ভিক্টোরিয়ান্স ওপেনার ইমরুল কায়েস। এরপর চলতে থাকে কুমিল্লার অন্য ব্যাটসম্যানদের আসা-যাওয়া।
মাঝে দুই বিদেশি খেলোয়াড় মারলন স্যামুয়েলসের ৪৮ বলে ৪৮ ও সোহেল তানভীরের ১৯ বলে অপরাজিত ৩০ রানে কিছুটা প্রতিরোধ গড়ে কুমিল্লা। ২০ ওভারে ৮ উইকেট ১২৯ রান করে ভিক্টোরিয়ান্সরা।
দুই উইকেট নেন বরিশালের বাঁহাতি পেসার আবু হায়দার। জবাবে ধীর গতিতে শুরু করে বরিশালও। দলীয় ৪৮ রানের মধ্যে বিদায় নেন মুনাভীরা ও শামসুর।
কুমিল্লার দেয়া ১৩০ রানের টার্গেট ৯ বল হাতে রেখেই টপকে যায় বরিশাল।