বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে জার্মানি- ইংল্যান্ড- ফ্রান্স। সান ম্যারিনোকে ৮-০ গোলে জার্মানি, স্কটল্যান্ডকে ৩-০ গোলে ইংল্যান্ড এবং সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স।
সার্জি নেব্রির হ্যাটট্রিকে সান ম্যারিনোকে ৮-০ গোলে বিধ্বস্ত করে জার্মানি। এ ম্যাচ জিতে ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানরা। আরেক ম্যাচে, শুরুতে পিছিয়ে পড়েও পল পগবা ও দিমিত্রি পায়েতের গোলে ২-১ ব্যবধানের জয় পায় ফ্রান্স। ১০ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষস্থানে ফরাসিরা।
দিকে, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। স্কোরশিটে নাম তুলেছেন ড্যানিয়েল স্টারিজ, অ্যাডাম লালানা ও গ্যারি কাহিল। এর মধ্য দিয়ে 'এফ' গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে থ্রি লায়নরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: