খেলা

বিপিএল: চিটাগং ভাইকিংসকে হারালো খুলনা টাইটান্স

মাহমুদুল্লাহ রিয়াদ
মাহমুদুল্লাহ রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে শেষ ওভারে আবারো মাহমুদুল্লাহর ৩ উইকেট চিটাগং ভাইকিংসকে ৪ রানে হারালো খুলনা টাইটান্স।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েসেলসের ব্যাটে ঝড়ো সূচনা করেছিল খুলনা। কিন্তু প্রথম তিন ওভারে ৩৪ রান তুলেও, দলীয় ৫২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইটান্সরা। মাঝে কাপালির ২৩ ও পুরানের ৩০ রানে কিছুটা প্রতিরোধ গড়ে খুলনা।

এরপর আরিফুলের ১৬ বলে ২৫ রানের মারকুটে ইনিংসের সুবাদে, ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে টাইটান্সরা। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, একের পর এক উইকেট হারাতে থাকে চিটাগং। কেভন কুপার ও শফিউলের বোলিংয়ে ধ্বসে পড়ে ভাইকিংসদের ইনিংস।

তবে শেষদিকে মোহাম্মদ নবী ও ডি সিলভার জুটিতে জিতেই যাচ্ছিল চিটাগং। ২০তম ওভারে তাদের দরকার ছিল ৬ রান।

শেষ ওভারে মাত্র ১ রানে ডি সিলভা, রাজ্জাক ও নবীর উইকেট নিয়ে জয় ছিনিয়ে নেন মাহমুদুল্লাহ। ৯ উইকেটে ১২৩ রান তুলে চিটাগং ভাইকিংস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ