আন্তর্জাতিক ফুটবলে টানা তৃতীয় ম্যাচে গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালও পেয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়। দলের সেরা তারকার জোড়া গোলে লাটভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।
তাই বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলের খেলায় প্রত্যাশিত জয় পেয়েছে পর্তুগাল, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডস।
‘বি’ গ্রুপের খেলায় প্রতিপক্ষ দুর্বল লাটভিয়ার বিপক্ষে ২৮ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর স্পটকিকে ম্যাচে লিড পায় পর্তুগাল। ৬৭ মিনিটে জিউজিন্সের গোলে সমতায় ফেরে লাটভিয়া। তিন মিনিট পরেই উইলিয়াম কারভালোর প্রথম আন্তর্জাতিক গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল।
৮৫ মিনিটে রোনালদো'র দ্বিতীয় গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১-এ। আর ইনজুরির সময়ে ব্রনো আলভেসের গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগীজ শিবির।
একই গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফারো আইল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।
বিশ্বকাপ বাছাইয়ের এইচ গ্রুপের খেলায় এস্তোনিয়াকে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। আর এ গ্রুপ থেকে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে নেদারল্যান্ডস।