হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৮০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা।
চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১৬১ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ২ উইকেটে ১২১ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া।
আগের দিন ৫৬ রানে অপরাজিত থাকা উসমান খাজা ফিরে যান ৬৪ রান করে। এরপর প্রোটিয়া পেসারদের আক্রমণে ধসে পড়ে ক্যাঙ্গারুদের ব্যাটিং লাইনআপ।
স্টিভেন স্মিথের ৩১ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ছুঁতে পারেননি দুই অঙ্কের স্কোর। লাঞ্চের আগেই ১৬১ রানে সবকটি উইকেট হারায় অজিরা। ইনিংস ও ৮০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।
কাইল অ্যাবোট ৬টি ও ক্যাগিসো রাবাদা নেন ৪টি উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হয়েছিলো অস্ট্রেলিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: