খেলা

বিমানভ্রমণে অসুস্থ মেসিসহ আর্জেন্টিনার ফুটবলাররা, কাল কঠিন পরীক্ষা

বিমানভ্রমণে অসুস্থ মেসিসহ আর্জেন্টিনার ফুটবলাররা, কাল কঠিন পরীক্ষা
বিমানভ্রমণে অসুস্থ মেসিসহ আর্জেন্টিনার ফুটবলাররা, কাল কঠিন পরীক্ষা

রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে বুধবার কঠিন পরীক্ষা আর্জেন্টিনার সামনে— এদিকে বিমানভ্রমণে এবারের যাত্রার ধকল সামলে নিতে পারেননি লিওনেল মেসিসহ আর্জেন্টিনার ফুটবলাররা।

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টা ২০ মিনিটে) বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের ভেন্যু সান হুয়ানে হলেও আর্জেন্টিনা ক্যাম্প করেছিল বুয়েনস এইরেসে। বেশি অনুশীলন–সুবিধা পাওয়া যাবে বলে।

সেখান থেকেই মেসিদের নিয়ে একটি বিমান উড়ে যায় গতকাল। কিন্তু এই ভ্রমণ আরামদায়ক ছিল না মোটেও। প্রতিকূল পরিবেশের কারণে তীব্র ঝাঁকুনি শুরু হয় বিমানে। এ সময় যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।

আর্জেন্টিনা দল অবশ্য বড় সমস্যা ছাড়াই নিরাপদে অবতরণ করেছে। আগামীকাল তাদের জন্য অগ্নিপরীক্ষার এক ম্যাচ।

বাছাইপর্বে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপ।

ভোর সাড়ে ৫টায় মেসি-দি মারিয়াদের প্রতিপক্ষ কলম্বিয়া। এ ম্যাচে হারলেও বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে আলবিসেলেস্তেদের। সেক্ষেত্রে শেষ ছয় ম্যাচেই ইতিবাচক ফল পেতে হবে আর্জেন্টাইনরা।

বাছাইয়ে ছয় দলের মধ্যে ছয় নম্বরে আছে আর্জেন্টাইনরা। ১১ ম্যাচে এদগার্দো বাউজার শিষ্যদের পয়েন্ট ১৬। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই থেকে সেরা চার দল সরাসরি মূল পর্বে খেলবে।

পয়েন্ট তালিকার শীর্ষ দল ব্রাজিলের পরেই আছে উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। পাঁচ নম্বরে চিলি এরমধ্যে ইকুয়েডর ও চিলির ১১ ম্যাচে ১৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে ইকুয়েডর এগিয়ে।

সরাসরি মূল পর্বে খেলতে হলে চিলির পর ইকুয়েডরকেও পয়েন্টের হিসেব-নিকেশে পেছনে ফেলতে হবে আর্জেন্টিনার।

আর পাঁচ নম্বরে থেকে বাছাইপর্ব শেষ করলে মূলপর্বে ওঠার টিকেটের জন্য প্লে অফে খেলতে হবে মেসিদের।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের অন্য ম্যাচে ভোর সাড়ে ৫টায় চিলি-উরুগুয়ে ও সকাল সোয়া ৮টায় মুখোমুখি হবে পেরু-ব্রাজিল। সূত্র: এএফপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ