মেসিতে ভর করে রাশিয়া বিশ্বকাপের মূলপর্বের আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবি সেলেস্তেরা। এবার প্লে অফ খেলে মূলপর্বে উঠতে হবে মেসির দলকে। অন্যদিকে, এ হারের ফলে রাশিয়া বিশ্বকাপ খেলার স্বপ্ন ফিকে হয়ে এলো হামেস রড্রিগেজের কলম্বিয়ার।
এ ম্যাচে হারলে রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারতো না আর্জেন্টিনা। আগের ম্যাচে নিষ্প্রভ হলেও লাইফ লাইন এ ম্যাচে ঠিকই জ্বলে উঠেছেন আলবি সেলেস্তে ক্যাপ্টেন মেসি।
একটি গোল করে ও সতীর্থদের দিয়ে আরও দুই গোল করিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূলপর্বে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন তিনি। ১০ মিনিটে এল এম টেন এর ট্রেডমার্ক ফ্রি কিকে লিড পায় বাউজার দল। এরপর মেসির সহায়তায় প্রাতো ও অ্যাঞ্জেল ডি মারিয়া কলম্বিয়ানদের জালে বল পাঠালে প্রত্যাশিত জয় পায় আর্জেন্টিনা।
এদিকে, আর্জেন্টিনার সামনে বেশ ভালো সুযোগ এসেছিল ৪ নম্বরে উঠে যাওয়ার। কিন্তু অ্যালেক্সিস সানচেজের জোড়া গোল আবারও হিসাব পাল্টে দিল। এ জোড়া গোলেই পিছিয়ে পড়েও ৩-১-এ উরুগুয়েকে হারিয়ে দিল চিলি। অন্য ম্যাচে ইকুয়েডর ৩-০ গোলে উড়িয়ে দিল ভেনেজুয়েলাকে।
চিলি আর ইকুয়েডর নিজ নিজ ম্যাচ জেতায় আর্জেন্টিনার ৪ নম্বরে ওঠা হলো না। ৫ নম্বরে উঠেই সন্তুষ্ট থাকতে হচ্ছে আপাতত। আজ কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে স্বস্তির এক জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসি, প্রাতো ও ডি মারিয়ার তিন গোলে আসা এই জয়ে ৬ থেকে আর্জেন্টিনা উঠে এসেছে ৫ নম্বরে।
বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপে খেলবে। ফলে আর্জেন্টিনারও মূল লক্ষ্য সেরা চারে থাকা। সেই সম্ভাবনা ভালোভাবে জেগে উঠল আর্জেন্টিনার জন্য।
দিনের শেষ ম্যাচে পেরুর মাঠে খেলছে ব্রাজিল। এই ম্যাচের ফল যা-ই হোক না কেন, পয়েন্ট টেবিলের প্রথম ছয় দলের মধ্যে অবস্থানে আপাতত পরিবর্তন হবে না। ব্রাজিল জিতলে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে বাকিদের চেয়ে বেশ নিরাপদ দূরত্বে থেকে শীর্ষস্থানে থাকবে। হারলেও ২৪ পয়েন্ট তাদের ১ নম্বর ধরে রাখার জন্য যথেষ্টে হবে।
১২ ম্যাচে উরুগুয়ের পয়েন্ট ২৩। সমান ম্যাচে ইকুয়েডর-চিলির পয়েন্ট ২০। আর্জেন্টিনার ১৯। ৬ নম্বরে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৮।
চার মাস বিরতির পর আগামী মার্চে আবারও শুরু হবে এই অঞ্চলের বাছাইপর্বের খেলা। প্রথম ম্যাচেই আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির। এই চিলি টানা দুই বছর তাদের কোপা আমেরিকা জিততে দেয়নি। আজও সেরা চারে উঠতে বাদ সেধেছে। তবে চিলিকে আর্জেন্টিনা যদি হারাতে পারে ২৩ মার্চের ম্যাচটিতে, আর্জেন্টিনার সুযোগ থাকছে সেরা দুই-তিনের মধ্যে উঠে যাওয়ার।
একেকটি জয় এভাবেই এই অঞ্চলের পয়েন্ট টেবিলের চেহারা প্রায় ওলট-পালট করে দিচ্ছে। এটা আর্জেন্টিনার জন্য যেমন সুখবর, সতর্কবার্তাও। এক জয় তাদের নিরাপদ জায়গায় যেমন এনে দেবে, আবার এক অপ্রত্যাশিত পরাজয়ও ছিটকে দেবে নিরাপদ বৃত্তের বাইরে।
শেষ ৬ ম্যাচের কোনোটাই তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মেসিদের জন্য।