খেলা

বার্সেলোনাতেই লিওনেল মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসি বার্সেলোনাতেই থাকছেন বলে দাবি করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ। সম্প্রতি মেসি বার্সার নতুন চুক্তি প্রত্যাখান করেছেন বলে খবর বের হয় স্প্যানিশ গণমাধ্যমে।

এর প্রেক্ষিতেই মেসি বার্সায় থাকছেন বলে আশা প্রকাশ করলেন বার্তেমেউ। সম্প্রতি কাতার এয়ারওয়েজকে সরিয়ে বার্সেলোনার মূল পৃষ্ঠপোষক হয়েছে জাপানিজ রিটেইলার রাকুতেন।

প্রতিষ্ঠানটির সঙ্গে শার্টের নতুন চুক্তির সময় বার্তেমেউ জানিয়েছেন, বার্সার সবার বিশ্বাস মেসি তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত এখানেই থাকবেন। ২০১৮ সালের গ্রীষ্মে বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে।

যদিও মেয়াদ বাড়ানোর নতুন চুক্তিতে এখনো রাজি হননি মেসি। ২০০৪ সাল থেকে বার্সার হয়ে খেলছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড।

কাতালান ক্লাবটির হয়ে ৪৫৬ ম্যাচে ৪৩৩ গোল করেছেন ২৯ বছর বয়সী এ প্লে-মেকারের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ