দ্বিতীয় বিভাগ দাবা লিগে চ্যাম্পিয়ন হয়েছে সোনারগাঁও চেস ক্লাব আর রানার্সআপ হয়েছে ইসফট এরিনা ক্লাব। ফলে আগামী মৌসুমে প্রথম বিভাগ দাবা লিগে খেলার সুযোগ পেলো এটি দুটি ক্লাব।
শনিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে চ্যাম্পিয়ন ও রানার্সআপে দলের হাতে পুরস্কার তুলেদেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
এ সময় দাবা ফেডারেশনের সহ-সভাপতিসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বারের দ্বিতীয় বিভাগ লিগে ২৯টি দল অংশ নিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: