খেলা

ফুটবল নিয়ে তৃণমূলে কাজ করতে হবে

বাফুফে
বাফুফে

তৃণমূলে ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন ও দক্ষ খেলোয়াড় বাছাই করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা প্রতিবছর নিয়মিত করলে একটা সময় ঘুরে দাঁড়াবে বাংলাদশের ফুটবল— এমনটা মনে করছেন সংগঠক ও সাবেক ফুটবলাররা।

শনিবার দুপুরে ঢাকা ক্লাবে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘বাংলাদেশের ফুটবল: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শীর্ষ কর্মকর্তারা বর্তমান ফুটবলের দুর্দাশার দায় স্বীকার করে বলেন, নতুন পরিকল্পনায় নতুনভাবে কাজ করতে হবে।

এশিয়ান কাপ ফুটবলের প্রাক-বাছাইয়ের ম্যাচে ভুটানের কাছে বাংলাদেশের হেরে যাওয়ার পরই ফুটবল অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। দেশের ফুটবলের ভবিষ্যত নিয়ে উঠে নানা প্রশ্ন।

ফুটবল সংগঠকদের পাশাপাশি দেশের কোচ ও সাবেক ফুটবলাররা বলেন, এখন থেকেই তৃণমূলে কাজ শুরু না করলে কোনভাবেই এ বিপর্যস্ত অবস্থা থেকে ফুটবলকে টেনে তোলা যাবে না।

এছাড়া ফেডারেশনের কমিটিরও রদবদলের দাবিও করা হয়।

সেমিনারে দেশের সাবেক ফুটবল খেলোয়াড়দের পাশাপাশি সংগঠক ও বাফুফে'র শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ