খেলা

বিপিএল: ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে খুলনা টাইটানস

খুলনা টাইটানস
খুলনা টাইটানস

বিপিএল টি-টোয়েন্টিতে উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৯ রানে হারিয়েছে খুলনা টাইটানস। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টস জিতে ব্যাটিংয়ে নেমে, শূণ্য রানে ফিরে যান খুলনা ওপেনার হাসানুজ্জামান। বিশের ওপরে রান করেন কেবল ফ্লেচার, শুভাগত ও তাইবুর। তবে টাইটান্সদের লড়াকু স্কোর এনে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তার ৪৪ বলে ৬২ রানের ঝড়ে, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৫ উইকেটে ১৫৭ রান করে খুলনা।

জবাবে ৩০ রান তুলতেই ৪ উইকেট হারায় ঢাকা। মেহেদি মারুফ, সাঙ্গাকারা, নাসির, কোলসের পর, ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব ও ব্রাভো। ২৮ বলে ৩৫ রান করা মোসাদ্দেকের বিদায়ে, হার প্রায় নিশ্চিত ছিল ডায়নামাইটসের।

তবে সেকুগে প্রসন্নের ঝড়ো ফিফটিতে পাল্টে যায় ম্যাচ— শেষ ওভারে ১০ রান করলে জিতেই যেত ঢাকা।

স্ট্রাইকে থেকেও ২০তম ওভারে কেভন কুপারের প্রথম বলেই লং অফে ক্যাচ তুলে আউট হয়ে যান প্রসন্ন। ২২ বলে করা প্রসন্নের ৫৩ রান সত্ত্বেও ৯ রানে হারে ঢাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ