চার দিনেই শেষ হলো ক্রাইস্টচার্চ টেস্ট— বৃষ্টির কারণে প্রথম দিনটি ভেস্তে যাওয়ার পরও পঞ্চম দিনে গড়ায়নি খেলা। বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
বল হাতে ৭ উইকেট এবং ব্যাট হাতে ২৯ রানের সুবাদে টেস্ট অভিষেকেই কিউইদের জয়ের নায়ক হয়েছেন গ্র্যান্ডহোম।
৭ উইকেটে ১২৯ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করা পাকিস্তান। কিউই পেসারদের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ১৭১ রানে অলআউট হয় মিসবাহ বাহিনী। ৩টি করে উইকেট নেন বোল্ট-সাউদি ও ওয়্যাগনার।
১০৫ রানের সহজ লক্ষ্য টপকাতে ২টি উইকেট হারায় নিউজিল্যান্ড। লাথাম ও উইলিয়ামসনের উইকেট হারিয়ে, ১০৮ রান করে ব্ল্যাক ক্যাপসরা। উইলিয়ামসন ৬১ ও অপরাজিত ৩৬ রান করেন রাভাল।
এর আগে পাকিস্তানের করা ১৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২০০ রান করে নিউজিল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: