ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ) ও আর্সেনাল। জয়ের দেখা পায়নি লিগের শীর্ষ দল লিভারপুলও। তবে জিতেছে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পার।
ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ চালালেও দ্বিতীয়ার্ধের আগে গোলের দেখা পায়নি ম্যানইউ। হুয়ান মাতার নৈপুণ্যে লিড পেলেও, অলিভিয়ের জিরুর শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছে রেড ডেভিলদের।
২০০৭ সালের পর হোসে মরিনিয়োর অধীনে কোনো ক্লাবের বিপক্ষে গোল করতে সফল হলো আর্সেনাল। তবে ১-১ গোলে ড্রয়ে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে গানাররা।
এদিকে সাউদাম্পটনের সঙ্গে গোলশূণ্য ড্র করেও শীর্ষস্থান ধরে রাখলো লিভারপুল। আর ইয়াইয়া তোরের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-১ এ পরাস্ত করেছে ম্যানসিটি।
এছাড়াও হ্যারিকেইনের দুই গোলে, ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ে লিগে অপরাজিত আছে টটেনহাম।
যদিও ওয়াটফোর্ডের কাছে ২-১ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেস্টার সিটি।