বিপিএল টি-টোয়েন্টিতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে রাজশাহী কিংস। সাকিবের দলের করা ১৮২ রানের বড় স্কোর ৩ উইকেট হাতে রেখেই টপকে গেছে রাজশাহী। বিপিএলে এটি তাদের দ্বিতীয় জয়।
এবারের বিপিএলে প্রথমবারের মতো ফিফটি করলেন লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা। তার ৬৬, সেকুগে প্রসন্নর ১৬ বলে ৩৪ আর মেহেদী মারুফের ৩৫ রানে ভর করে, ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে ঢাকা ডায়নামাইটস। হাইস্কোরিং ম্যাচটিতে রাজশাহীর জয়ের ভিত গড়ে দেন মমিনুল ও সামিট প্যাটেল। মমিনুল ৫৬ রান করেন।
আর অন্যপ্রান্তে ৫টি চার ও ৬টি ছয়ে ৭৫ রানের বিদ্ধংসী ইনিংস খেলেন সামিট প্যাটেল। শেষ ওভারে মেহেদি মিরাজ বাউন্ডারি হাকিয়ে জয় এনে দেন দলকে। ৬ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট পেল রাজশাহী কিংস।
আর ৭ ম্যাচ শেষে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ৮ পয়েন্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: