খেলা

এএইচএফ কাপ হকির দ্বিতীয় ম্যাচেও জয় বাংলাদেশের

বাংলাদেশ হকি দল
বাংলাদেশ হকি দল

এএইচএফ কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। চায়নিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়েছে জিমির দল। ফলে গ্রুপের তিন ম্যাচের দুটিতেই জেতায় পরের রাউন্ড নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন রোমান সরকার, কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।

যদিও বিরতির পর চায়নিজ তাইপের, সিঙ তিতে ও সিয়েন তেঙ্গে একটি করে গোল করলে খেলায় চলে আসে টানটান উত্তেজনা। মামুনুর রহমান চয়ন গোল করলে টানা দ্বিতীয় ম্যাচে জয় পায় লাল সবুজরা।

বুধবার ম্যাকাওয়ের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লড়বে ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ওই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠাই এখন লক্ষ্য জিমির দলের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ