স্প্যানিশ লা লিগায় হোচট খেয়েছে ওসাসুনা— রবার্ট ইবানেজের জোড়া গোলে লেগানেসের কাছে ২-০ গোলে হেরেছে তারা।
ম্যাচের ৬ মিনিটে রবার্ট ইবানেজের গোলে লিড নেয় লেগানেস। পুরো ম্যাচে একক প্রাধান্য ধরে রাখে ম্যাচের স্বাগতিকরা। যদিও মাঝে কয়েকবার খেলায় সমতা ফেরার চেস্টা চালায় ওসাসুনা।
তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে রবার্ট ইবানেজের দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে লেগানেস।
১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে রয়েছে লেগানেস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: