ইংলিশ প্রিমিয়ার লিগে একমাত্র ম্যাচে জয় বার্নলিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ওয়েস্ট ব্রমউইচ। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে রয়েছে ওয়েস্টব্রম উইচ। আর সমান ম্যাচ শেষ ১৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে বার্নলি।
ম্যাচে কেউ জোড়া গোল করেন নি। মাত্র পাঁচ মিনিটে ম্যাথিউ পিলিপসের গোলে এগিয়ে যায় ওয়েস্টব্রম উইচ। ১৬ মিনিটে জেমস মরিসনের গোলে ব্যবধান দ্বিগুন করে তারা। পাল্টা আক্রমনের চেস্টা করে বার্নলি।
তবে ম্যাচে কোন সুযোগই পাইনি তারা। বরং পুরো ম্যাচ একচেটিয়া প্রাধান্য বিস্তার করে স্বাগতিকরা। ৩৭ মিনিটে ড্যারেন ফ্লেচারের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০'তে।
আর বিরতির পর ৬৪ মিনিটে সালোমনের গোলে ৪-০ ব্যবধানের বড় জয় পায় ওয়েস্টব্রম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: