খেলা

বিপিএল: শীর্ষস্থান দখল করল রংপুর রাইডার্স

জয়ে শীর্ষস্থান দখল করল রংপুর রাইডার্স
জয়ে শীর্ষস্থান দখল করল রংপুর রাইডার্স

বিপিএল টি-টোয়েন্টির চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে আজ মঙ্গলবার। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ৭ উইকেটের জয়ে শীর্ষস্থান দখল করল রংপুর রাইডার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে চিটাগং ভাইকিংস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে, রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৫ রান সংগ্রহ করে খুলনা। ওয়েসেলসের ২৭, তাইবুরের ৩২ আর আরিফুলের ব্যাট থেকে আসে ২২ রান। দুটি করে উইকেট রাইডার্স বোলার সানি, রুবেল ও আফ্রিদি। জবাব দিতে নেমে আবারো সৌম্য সরকারের ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে রংপুর। ৩ রান করে আউট হন সৌম্য।

তবে শাহজাদ-মিঠুনের ৭৪ রানের জুটিতে ম্যাচ সহজ হয়ে যায় রাইডার্সদের জন্য। ৩৭ রান করে শাহজাদ বিদায় নেন। এরপর ২০ বলে ২৬ রানের ঝড় তোলেন আফ্রিদি। আর শেষ পর্যন্ত ৪৯ রানে অপরাজিত থেকে রংপুরকে জয় এনে দেন মিঠুন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ