প্রথমবারের মতো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লেস্টার সিটি।
ক্লাব ব্রুজকে ২-১ গোলে হারিয়েছে তারা এছাড়াও কোনোরকম অঘটন ছাড়াই নকআউট রাউন্ডে উঠেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।
বেলজিয়ান ক্লাব ব্রুজের বিপক্ষে লেস্টারের হয়ে গোল করেছেন শিনজি ওকাজাকি ও রিয়াদ মাহরেজ।
এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট রাউন্ডে উঠলো দা ফক্সরা। জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
রাফায়েল ভারানে আর করিম বেনজেমার গোলে স্পোর্টিং সিপির বিপক্ষে গ্যালাক্টিকোসদের ফলাফল ২-১।
সেইসঙ্গে পরের রাউন্ডের রাস্তাও পরিস্কার জিদানের দলের।
এক ম্যাচ হাতে থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাসও।
ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে ৩-১ এ পরাজিত করেছে তুরিনের ওল্ড লেডিরা। আর ১২ গোলের ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ৮-৪ ব্যবধানে বিধ্বস্ত করেছে লেগিয়া ওয়ারশোকে।