বিপিএল টি-টোয়েন্টিতে কোনো খেলা নেই আজ (বৃহস্পতিবার)— ২ দিন বিশ্রামের পর কাল (শুক্রবার) ঢাকার মাঠে গড়াবে খেলা।
চট্টগ্র্রাম পর্ব শেষে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স আর সবার নীচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ ম্যাচের ৫টিই জিতে ১০ পয়েন্টের সুবাদে শীর্ষে রংপুর। সমান ১০ পয়েন্ট হলেও এক ম্যাচ বেশি খেলে দুই নম্বরে খুলনা টাইটান্স।
৮ পয়েন্ট নিয়ে এরপরেই রয়েছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস।
ঢাকা ৭টি ও চিটাগং ৮টি ম্যাচ খেলে ৪টি করে জয় পেয়েছে। পাঁচ, ছয় ও সাত নম্বরে আছে বরিশাল, রাজশাহী ও কুমিল্লা।
এদিকে, সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ ৬ জনই বাংলাদেশি। এর মধ্যে ২৪৪ রান নিয়ে সবার ওপরে ঢাকার ওপেনার মেহেদি মারুফ। সেরা বোলারের তালিকার শীর্ষে চিটাগংয়ের মোহাম্মদ নবী।
আফগান অলরাউন্ডারের সমান ১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকার পেসার মোহাম্মদ শহীদ।