লিওনেল মেসির নৈপুণ্যে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা। এদিকে হাই-ভোল্টেজ ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে ড্র করেছে আর্সেনাল।
লিওনেল মেসির জোড়া গোলে সেল্টিক ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। এদিকে গামেইরো ও গ্রিজমানের গোলে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
তবে ড্র করেছে দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল।
আর বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানসিটি। তবে রোস্তভের কাছে ৩-২ গোলে হেরে গেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
এছাড়াও লুদোগোরেৎসের সঙ্গে বাসেল এবং ডায়নামো কিয়েভের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে নাপোলি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: