হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১৯৫ রানে পিছিয়ে আছে পাকিস্তান।
৫ উইকেটে ৭৬ রান করে দিন শেষ করেছে মিসবাহর দল। ২ উইকেটে ৭৭ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিঙে নামে নিউজিল্যান্ড।
ওপেনার জিত রাভাল করেন ইনিংস সর্বোচ্চ ৫৫ রান। এরপর ওয়াটলিং অপরাজিত ৪৯, গ্র্যান্ডহোম ৩৭, রস টেইলর ৩৭সহ বাকিরা দুই অঙ্কের ইনিংস খেললে সবকটি উইকেট খুইয়ে ২৭১ রান জমা হয় কিউইদের প্রথম ইনিংসে।
ব্যাটিংয়ে নেমে ব্ল্যাক ক্যাপস পেসারদের রাজত্বে খড়কুটোর মতো উড়ে যায় পাকিস্তানের ব্যাটসম্যানরা।
টিম সাউদি নেন ৩ উইকেট। দিনশেষে মিসবাহ বাহিনী ৫ উইকেটে তুলেছে ৭৬ রান। ৩৪ রানে বাবর আজম ও ৯ রানে অপরাজিত আছেন সারফারাজ আহমেদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: