সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
সেমিফাইনালে ২৬ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মিলন হোসেন। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজরা। দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরের জালে গোল উৎসব শুরু করে রাসেল মাহমুদ জিমির দল। জিমি, চয়ন, মিমো ও কৃষ্ণ একটি এবং আশরাফুল ইসলাম করেন দুটি করে গোল। শেষ পর্যন্ত ৮-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: