রোনালদো নৈপুণ্যে স্প্যানিশ লিগের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় স্পোর্টিং গিহনকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। আজ রাত পৌনে ২টায় মাঠে নামছে বার্সেলোনা।
কাতালানদের পয়েন্ট ব্যবধান কমানোর এ লড়াইয়ে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।
মহাসাগরে পাওয়া বাতিল প্লাস্টিক থেকে তৈরি করা জার্সি পড়ে গিহনের বিপক্ষে মাঠে নামেন রিয়ালের খেলোয়াড়রা। ম্যাচের ১৮ মিনিটের মধ্যে দুবার গিহনের জালে বল জড়ান রোনালদো।
পেনাল্টি এক্সপার্টের গোলে এগিয়ে যাওয়ার পর তার হেড থেকে করা গোলের কল্যাণে লিড দ্বিগুণ করে জিদানের শিষ্যরা। তবে বিরতির আগেই ব্যবধান কমান স্পোর্টিংয়ের কার্লোস কার্মোনা।
এরপর দুহে কপ পেনাল্টি থেকে গোল সমতা আনতে ব্যর্থ হলে জিতে যায় মাদ্রিদের দলটি।
১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রিয়াল। দিনের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ এ হারিয়ে শীর্ষ তিনেই রয়েছে সেভিয়া। ১৩ ম্যাচে সেভিয়ার পয়েন্ট ২৭।